সিলেটে সারী নদীতে নৌকা বাইচ অনুষ্টিত
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সীমার বাজার সংলগ্ন সারী নদী এলাকায় এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে জৈন্তাপুর উপজেলা থেকে ৬টি নৌকা প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুটি দল।
আর ফাইনালে দক্ষিণ কান্দুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম গর্দনা দল।
পরে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি রহিম খাঁন’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়াইনঘাট আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির, জাফলং আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক মোজাম্মেল হোসেন সিদ্দিকী মেনন, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাওয়ার্দী, জাফলং আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, জোনাব আলী, জাফলং যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, জাফলং পিয়াইন বার্তার সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ইউপি সদস্য আবুল হাসনাত, সাংকী ভাঙ্গা দক্ষিণ পাড়া অগ্রগামী তরুণ যুব সংঘের কোষাধ্যক্ষ তারা মিয়া, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম আলী, সোলেমান শিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি রিয়াজুল ইসলাম খোকন, যুবলীগ নেতা খলিল আহমেদ প্রমুখ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed