ঢাকায় আর পড়তে চায় না আবরারের ছোট ভাই
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ আর ঢাকায় পড়তে চায় না।
শনিবার (১২ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামের বাড়িতে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছে ফায়াজ নিজেই।
ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, ভাইকে হারিয়ে একা হয়ে পড়েছেন তিনি।
ফায়াজ জানায়, তার ভাই তাকে বলেছিলো “তাড়াতাড়ি ঢাকায় চলে আসবি”। এটাই ছিলো ভাইয়ের সঙ্গে তার শেষ কথা ও দেখা।
লেখাপড়া নিয়ে ফায়াজ বলে, ‘ কলেজে আর যাব না। কোনো ভয় না, আসলে সত্যি কথা যেটা, ঢাকাতে নিয়ে যাওয়া-ভর্তি, সব ছিলো ভাইয়ের ইচ্ছায়। ও সব দেখাশুনা করতো। ও নেই সেখানে কী করে থাকবো।’
সে আরো বলে, ঢাকা আর না, কুষ্টিয়াতে পড়াশোনা করবো। এটাই পরিকল্পনা।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed