চৌকিদেখিতে মদের চালানসহ দুই নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেখি এলাকা থেকে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নগরীর বিমানবন্দর থানা এলাকার তারাপুর চা-বাগানের দিলীপ হাওলাদারের স্ত্রী মনি হাওলাদার (২৫) ও একই এলাকার মৃত রাম লাল গরের স্ত্রী বাসন্তি গর (৫০)।
র্যাব জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি ওবাইনসহ এসএমপি’র বিমানবন্দর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।
এ সময় চৌখিদেখি বাজার থেকে বিমানবন্দরগামী পাকা রাস্তার উপর থেকে ১৭২ লিটার দেশীয় চোলাই মদসহ ওই দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের এসএমপি’র বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed