Main Menu

ভারতে বাস চাপায় একই পরিবারের নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে বাসচাপায় নারী-শিশুসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। তারা সবাই গঙ্গাস্নানে যাচ্ছিলেন। শুক্রবার (১১ অক্টোবর) রাজ্যের বুলন্দশাহরে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহতদের মধ্যে চার নারী ও তিন শিশু রয়েছে। নিহতরা সবাই একই পরিবারের বলে এনডিটিভি জানিয়েছে।

এনডিটিভি সূত্রে জানা যায়, তারা দলবেঁধে নারাউরা ঘাটে গঙ্গাস্নানে যাচ্ছিলেন। ক্লান্তি কাটাতে সড়কের পাশেই ঘুমিয়ে পড়েছিলেন তারা। এসময় একটি দ্রুতগামী বাস তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান সবাই।

জানা যায়, বাসটি বৈষ্ণু দেবী থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান।

Share





Related News

Comments are Closed