শয়নকক্ষ থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের ভালুকা গ্রামে তাদের শয়নকক্ষে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এখনও তাদের মৃত্যুর কারণ না জানা গেলেও প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয় বলে পরিবার সূত্রে জানা যায়।
নিহতরা হলেন- ঝিনাইদহর শৈলকূপা উপজেলার দিপুন রায় (২৯) এবং তার স্ত্রী সোহাগী রায় (২৫)। সোহাগী রায় ভালুকা পূর্বশা গ্রামের ভরত মণ্ডলের মেয়ে। দিপুন রায় শ্বশুরবাড়িতেই থাকতেন বলে জানা গেছে।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিয়ের পর দিপুন শ্বশুরবাড়িতেই থাকতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তারা রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। সকাল ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন তাদের ডাকাডাকি করেন। কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছিলেন না।
পরে পরিবারের লোকজন স্থানীয় পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে স্বামীকে গলায় ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে খাটের ওপর থেকে উদ্ধার করে।
মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed