মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একযোগে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে সারা দেশের ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞানে ১০ নম্বর থাকবে।
তবে অন্যান্যবারের চেয়ে ভিন্ন পদ্ধতিতে ২০১৯-২০ বর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হল। আগে ওএমআরসহ প্রশ্নপত্র ছিল ৮ পৃষ্ঠা। এবার ২ পৃষ্ঠা করা হয়েছে, এতে কোনো সেলাই নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে।
এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সরকারি ৪ হাজার ৬৮টি ও বেসরকারি ছয় হাজার ৩৩৬টিসহ ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। গত বছরের চেয়ে এ বছর ৭ হাজার ৯ জন বেশি পরীক্ষার্থী।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed