আবরার হত্যায় এক আসামীর স্বীকারোক্তি
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন এক আসামি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এই জবানবন্দি রেকর্ড করেন।
স্বীকারোক্তি দেওয়া এ আসামির নাম ইফতি মোশাররফ সকাল। তিনি বুয়েট ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ছিলেন।
গত মঙ্গলবার (৮ অক্টোবর) সকালসহ এই মামলায় বুয়েট ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডের দুই দিনের মধ্যেই স্বীকারোক্তি দিয়েছেন সকাল।
এর আগে, বুধবার (৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ জোনাল টিম গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান তার স্বীকারোক্তিমূলক জবান্দবন্দি রেকর্ডের আবেদন করেন।
গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে কয়েকজন ছাত্রলীগ কর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান আবরার ফাহাদ। এই ঘটনায় পরের দিন ৭ অক্টোবর নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed