শাহ আরেফিন টিলায় ট্রাক্টর বোমা মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যমানের পরিবেশ বিধ্বংসী ও অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন ২টি বোমা মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই অভিযানে একইসাথে ২০টি স্যালুমেশিন ৩ ড্রামতেলসহ ২০টি লরি ট্রাক্টর আগুনে পুড়িয়ে ও ভেঙ্গে ফেলা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যাবার্জির নির্দেশনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবি অংশগ্রহণ করে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি বলেন, “উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এক শ্রেণীর পাথরখেকোরা শাহ আরফিন টিলায় বোমামেশিন দিয়ে পরিবেশ ধ্বংস করছে। যার কারণে আজ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩০ লক্ষ টাকার পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।”
অবৈধভাবে পাথর উত্তোলনের বোমামেশিন এর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed