Main Menu

সিলেটে দলিল লেখকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সুড়িগাঁওয়ে নিজ ঘর থেকে এক দলিল লেখকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিবাকর চক্রবর্তী (৩৭) নামের এই দলিল লেখকের ঝুলন্ত লাশ গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ছিল। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

দিবাকর চক্রবর্তী সুড়িগাঁও গ্রামের প্রয়াত দেবজ্যোতি চক্রবর্তীর ছেলে। তিনি সিলেট জেলা সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার আলামত মিলেছে। তবে দিবাকর চক্রবর্তী কি কারণে আত্মহত্যা করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share





Related News

Comments are Closed