দুর্গাপূজায় মদ্যপানে পাঁচজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গা পূজার বিসর্জন উপলক্ষে রাতে অতিরিক্ত মদ্যপানের কারণে দুই সহদরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা সবাই সনাতন ধর্মাবলম্বী। তারা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), তার আপন ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার পরিমল।
এ ব্যাপারে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে দুর্গা পূজার বিসর্জন উপলক্ষে অতিরিক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed