ইউক্রেনে বিমানে জ্বালানি শেষ হয়ে বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: উড়ন্ত বিমানের জ্বালানি শেষ হওয়ায় রানওয়েতে নামার আগেই বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের একটি বিমান।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়। ইউক্রেনে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া তিনজন আহত হয়েছেন। খবর এবিসি নিউজের।
বিধ্বস্ত বিমানটি মালবাহী ছিল বলে স্প্যানিশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বিমানটিতে স্প্যানিশ কেউ হতাহত হয়েছে কিনা তা জানায়ায়নি।
ইউক্রেনিয়ান মন্ত্রী ভ্লাদিস্লাভ ক্রিকলি তার ফেসবুক পেজে নিহতদের বিষয়টি জানান। এ ঘটনায় তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।
মন্ত্রী বলেন, উত্তর-পশ্চিম স্পেন থেকে ইস্তানম্বুল যাচ্ছিল। পাইলটের পরিকল্পনা ছিল লভিভ বিমানবন্দরে অবতরণ করে জ্বালানি সংগ্রহ করা।
তিনি বলেন, বিমানটিতে সাতজন ক্রু ও একজন যাত্রী ছিল। শুক্রবার সকালে জ্বালনি শেষ হওয়ায় জরুরি অবতরণের চেষ্টা করেছিল।
দেশটির আঞ্চলিক জরুরি সেবা বিভাগ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তিনজনকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি রানওয়ে থেকে দেড় কিলোমিটার (এক মাইলের কম) দূরে ছিল।
Related News
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।Read More
৭০ মিটার গভীর কূপ থেকে শিশুকে উদ্ধার করল ১১ বছরের হাজরত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি সরু কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরRead More



Comments are Closed