Main Menu

তাহিরপুরে যুবলীগ সভাপতি বহিষ্কার

Manual1 Ad Code

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন শাখা যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনকে নদীতে চাঁদাবাজীর অভিযোগে সাময়িক বরখাস্থ করা হয়েছে।

শনিবার রাতে তাহিরপুর উপজেলা যুবলীগ কার্যালয়ে এক জররী সভায় তাকে গঠনতন্ত্রের (২১ক) দ্বারা মোতাবেক সাময়িক বরখাস্থ করা হয়।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন, তাহিরপুর উপজেলা শাখার যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন ও যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রিপন।

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলার যাদুকাটা নদী সংলগ্ন রক্তি নদীতে তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন শাখার যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনসহ সঙ্গীয় কয়েকজন চলতি নদীতে বালি ও পাথরবাহী নৌকা আটকিয়ে চাঁদা আদায় করছিল। সংবাদ পেয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিয়া উদ্দিনসহ তার সঙ্গীয়দের হাতে নাতে আটক করে। জিয়া উদ্দিন বর্তমানে চাঁদাবাজী মামলায় জেল হাজতে রয়েছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code