বিশ্বম্ভরপুরে ৫ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯’র অভিযানে ধরা পড়েছে পাঁচ জুয়াড়ি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯’র সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে কমান্ডার ফয়সল আহমদেরর নেতৃত্বে উপজেলার বাগবেড় বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন মো. আলম মিয়া (৪৫), আব্দুর কাদির (৫২), আব্দুল রফিক (৪৮), ছইদুর (৫০) ও মো. হোসেন আলী (৪২)। এসময় জুয়ার আসর থেকে নগদ ২৬হাজার ২৬০টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
পরে আলামতসহ আটককৃত জুয়াড়িদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেসনোটের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান র্যাব-৯’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed