সুনামগঞ্জে নদীতে পড়ে পাথর শ্রমিক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার ছোট বারকি নৌকা দিয়ে চলতি নদীতে পাথর উত্তোলনের সময় পানিতে পড়ে স্রোতের টানে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় জাহাঙ্গীর নগর ও সুরমা ইউনিয়নের মধ্যবর্তী ডলুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিকের নাম মো. রায়হান উদ্দিন (১৮) বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাফনা গ্রামের মো. রবি মিয়ার ছেলে।
জানা যায়, ছোট নৌকায় করে প্রতিদিনের মতো চলতি নদীতে আরেক সহকর্মীকে সাথে নিয়ে পাথর উত্তোলন করছিলেন রায়হান। হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে স্রোতের টানে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছেন বলে জানা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও নিখোঁজ শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed