Main Menu

পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে স্বাক্ষর করলো বাংলাদেশ

বৈশাখী নিউজ ডেস্ক : আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তি ‘ট্রিটি অন দ্য প্রহিবিটেশন অব নিউক্লিয়ার ওয়েপনস-২০১৭’-এ স্বাক্ষর করেছে বাংলাদেশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ফাঁকে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জাতিসংঘের ট্রিটি সেকশনে স্বাক্ষরিত চুক্তির দলিল জমা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চুক্তির খসড়া উন্মুক্ত করার প্রথম দিনেই বাংলাদেশ এতে স্বাক্ষর করেছে। ৩২টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।

বাংলাদেশ পুরোপুরি পরমাণু বোমা নিরস্ত্রীকরণে বিশ্বাস করে এবং ইতোমধ্যেই বিশ্বের অন্যান্য পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share





Related News

Comments are Closed