Main Menu

সিলেট নগরী থেকে স্কুল ছাত্রী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চামেলীবাগ এলাকা থেকে মোছাম্মৎ আরিফা আক্তার নামের এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে । তার বয়স ১৪ বছর। সে চামেলী বাগ এলাকার মো. কামাল আহমদের মেয়ে। এ ব্যাপারে তার পিতা শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। (যার নং ১৮০১, তারিখ ২৮/০৯/২০১৯ইং)।

জিডিতে তিনি উল্লে­খ করেন, আমার মেয়ে মোছাম্মৎ আরিফা আক্তার শাহপরাণ (রহঃ) উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। গত ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষার রুটিন আনার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল মিষ্টি রঙের জামা, মুখমন্ডল গোলাকার, রং শ্যামলা, উচ্চতা-৫ ফুট ১ ইঞ্চি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার খোঁজ পেলে ০১৭৪৫৪২০৭৪১ নাম্বার মোবাইলে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed