কিশোরগঞ্জে কৃষক হত্যায় ৭ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ১৪ বছর আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আব্বাস নামে এক কৃষককে হত্যার দায়ে অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক।
সাজাপ্রাপ্তরা হলেন অষ্টগ্রাম উপজেলার কাস্তল শেখেরহাটি গ্রামের বাসিন্দা মঙ্গু মিয়া, জঙ্গু মিয়া, মঞ্জু মিয়া, এনায়েত, কাকন মিয়া, কাজল ও দুলু মিয়া। এদের মধ্যে মঞ্জু পলাতক আছেন।
মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৫ সালের ২৩ জুলাই সকালে জেলার অষ্টগ্রাম উপজেলার কাস্তল শেখেরহাটি গ্রামের কৃষক আব্বাস আলীকে তার নিজ বাড়িতে বল্লমের আঘাতে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় নিহতের স্ত্রীর বড় ভাই মিরু মিয়া বাদী হয়ে ওই দিন রাতে ১১ জনকে আসামি করে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা ও অষ্টগ্রাম থানার এসআই আব্দুল করিম। অভিযোগপত্রে দুইজনের নাম বাদ দেয়া হয়। বিচার চলাকালে আসামি পুতুল বেগম ও নওয়াব মিয়ার মৃত্যু হওয়ায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
দীর্ঘ ১৪ বছর শুনানি শেষে আজ আদালত সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সৈয়দ শাহজাহান। আসামি পক্ষে ছিলেন অ্যাভোকেট রাখাল চন্দ্র সরকার।
Related News
প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে, সিলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর কারাদন্ড
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত প্রতারণার মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারীকে এক বছরেরRead More
শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়Read More



Comments are Closed