দিরাইয়ে নৌকাডুবিতে ১০ জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় ছয় শিশুসহ দশজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরের করচা বিলে নৌকাডুবির পরপরই চার শিশুর লাশ উদ্ধার করা হয়।
বুধবার ভোরে আরও পাঁচটি লাশ উদ্ধার করার পর বেলা সাড়ে ১১টার দিকে সর্বশেষ নিখোঁজ মেয়েটির লাশ পাওয়া যায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার উদ্ধার হওয়া চার শিশুরা হচ্ছে, দিরাইয়ের রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামিম (২), বদরুলের প্রতিবন্ধী ছেলে আবির (৩), উপজেলার চরনাচর ইউনিয়নের নোয়ারচর গ্রামের আফজালের ছেলে সোহান (২), পেনুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (২)।
তবে বুধবার ভোরে উদ্ধার হওয়া লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়েতে যোগ দিতে তার ভগ্নিপতি আমিনুল ইসলামসহ ৩১ জন সন্ধ্যায় মাছিমপুর গ্রাম থেকে খোলা ট্রলারে পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে আটটার পর যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় হাওরের মধ্যে পুঁতে রাখা বাঁশ-কাঠা আঁকড়ে ধরে থাকেন ২১ জন। পরে আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ছয় শিশুসহ দশজনের লাশ উদ্ধার করা হয়েছে।
Related News
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More
ছাতকের ৩ যুবককে কাশ্মীরে নেওয়ার পর নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ
Manual4 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতের কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে সুনামগঞ্জেরRead More



Comments are Closed