দিরাইয়ে হাওরে নৌকাডুবি, নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ের হাওরে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহি একটি নৌকাডুবে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮/১০ জন যাত্রী।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে দিরাই উপজেলার কালিয়াগোটা হাওরের খাধরা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা রওয়ানা দেয়। নৌকাটি কালিয়াগোটা হাওরে পৌঁছামাত্র প্রচন্ড ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে যাত্রীসহ পানিতে তলিয়ে যায় নৌকাটি।
এই বিলের মৎস্যজীবী লিটন সামন্ত ঘটনাস্থল থেকে বলেন, নৌকাডুবির পর ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ৮/১০ জন নিখোঁজ রয়েছেন।
রফিনগর ইউপি সদস্য কুটি মিয়া জানান, এ পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো কয়েকজন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে।
তবে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব রাত ৯টায় বলেন, আমরা এখন পর্যন্ত দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে। তবে দুর্গম এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌছতে দেরী হচ্ছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতউল্লাহ জানিয়েছেন এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed