Main Menu

স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর ‘আত্মহত্যা’

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যুর সংবাদ শুনে আত্মহত্যা করেছে তার অন্তঃসত্ত্বা স্ত্রী মিনতি দাস।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জের মসজিদ মার্কেটের তৃতীয় তলায় লন্ডন প্রবাসী লিটন আফিন্দির মালিকানাধীন দোকানকোঠায় থাইগ্লাস লাগাতে গিয়ে নিবলু দাস বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিবলু সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রামপুর গ্রামের সত্যেন্দ্র দাস বেনার ছেলে। তিনি থাইগ্লাস লাগানোর কাজ করতেন।

স্বজনরা তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে অবস্থানকালে সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাতে স্ত্রী মিনতি দাস আত্মহত্যা করেন।

তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।

সকাল ৯টায় জামালগঞ্জ পুলিশ মিনতি দাসের ফাঁস লাগানো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।

চলতি বছরের জুলাই মাসে জেলার রঙ্গিয়ারচর গ্রামের মিনতি দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিবলু।

নিবলুর বড় ভাই বাবলু দাসও গুরুতর অসুস্থ। দুটি কিডনিই বিকল। চিকিৎসকরা তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম জানান, এ ব্যাপারে দুটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed