Main Menu

জৈন্তাপুরে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরের টিআর প্রথম পর্যায়ে বরাদ্দ কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে চারিকাটা ইউপির মহিলা সদস্য তুলন রানী দাশের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরের টিআর প্রথম পর্যায় নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বটতলা বাজার পর্যন্ত ”রাস্তা পুনঃনির্মাণ প্রকল্প” কাজের বিপরীতে ৪০ হাজার টাকা এবং লালাখাল চা-বাগানের বংকর বাড়ী সীমানা হতে বিছাল মেম্বারের বাড়ির সীমনা পর্যন্ত রাস্তার পুনঃনির্মাণ প্রকল্পের ৪২ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অগ্রিম বরাদ্দ প্রদান করেন। বরাদ্ধের টাকা উত্তোলনের পর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ইউপি সদস্য তুলনা রানী প্রকল্পের কোন কাজ করেননি।

উক্ত প্রকল্পের কাজ না হওয়ায় এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে চলতি বছরের ২৪ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করে।

Manual1 Ad Code

পরবর্তীতে ১৪ জুলাই জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ জানান। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরজমিনে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন। আর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা চারিকাটা ইউপি চেয়ারম্যানকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেন। ইতোপূর্বে তুলন রানী সেলিম বাবুর বাড়ীর সম্মুখ হতে অনুরোধ এর বাড়ী পর্যন্ত প্রকল্পের ৮ মে.টন বরাদ্দের কাজে অনিয়ম দেখা দিলে প্রকল্প কর্মকর্তা তাৎক্ষনিক ভাবে ৪টন ফেরত নেন। এছাড়া দক্ষিণ কামরাঙ্গীখেল আব্দুল্লাহ মাষ্টারের বাড়ী সামনা হতে সিলাই নদীর মুখ পর্যন্ত ৮টন বরাদ্ধের কাজে অনিয়ম দেখা দিলে ২ মে.টন বরাদ্দ ফেরত নেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এলাকাবাসীর দাবী অবিলম্বে ২টি কাজের সুষ্ঠু তদন্তের দাবী জানান।

অপরদিকে এলাকাবাসী অভিযোগ করার কারনে ইউপি সদস্য তাদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Manual5 Ad Code

কাজের অনিয়ম বিষয়ে জানতে ইউপি সদস্য তুলনা রানীর সাথে আলাপকালে তিনি বলেন, আমি সব কয়েকটি প্রকল্পের কাজ সঠিকভাবে করেছি। কিন্তু কিছু ব্যক্তি আমাকে যন্ত্রনা দিয়ে অতিষ্ট করে তোলার কারনে আমি জৈন্তাপুর থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।

Manual7 Ad Code

এবিষয়ে চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল এ প্রতিবেদককে জানান, আমি কাজের তদন্ত রিপোর্ট কিছু দিনের মধ্যে প্রকল্প কর্মকর্তার নিকট দাখিল করব।

Manual4 Ad Code

এব্যাপারে প্রকল্প বাস্তাবায়ন কার্যালয়ের প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, প্রকল্পের টাকা অগ্রিম দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্তের জন্য ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code