মহেশখলা নদীপথে মেঘালয়ে যাচ্ছে স্বদেশীপণ্য
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী রামনাথপুর সংলগ্ন মহেশখলা নদীপথে ও টাঙ্গুয়ার হাওরপথে স্বদেশীপণ্য ভারতের মেঘালয়ে পাঁচার হচ্ছে। উল্লেখযোগ্য চোরাচালান কেন্দ্রগুলো হচ্ছে বাগলি, ছায়াগাঁও, বড়ছড়া, রামনাথপুর। এপথে নেত্রকোনা জেলা হতে প্রতিদিন গভীররাতে নৌকায় পৌঁছে সীমান্ত চোরাচালান কেন্দ্রে। অতপর সীমান্ত পেরিয়ে ট্রাকে ভারতের অসাধু ব্যবসায়ীরা এসবপণ্য ক্রয় করে নেয়। অপরদিকে প্রতিবেশি রাষ্ট্র ভারত থেকে এসব কেন্দ্র হয়ে নেত্রকোনার কলমাকান্দা চোরাচালান কেন্দ্রে আসে কাপড়, তেজপাতা, চা, মোটর বাইক, মেশিন, পান, সুপারি, মশলা, মাদকদ্রব্য, বিড়ি, আনারস, কমলালেবু।
নাসির বিড়ি নেত্রকোনা সীমান্তবাসীর প্রিয়পণ্য। একসময় চোরাইপথে পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে ছারাগাঁও, বড়ছড়া এলসিকেন্দ্র স্থাপনের পূর্বে বিপুল পরিমাণ কয়লা রাতে আসত।
ময়মনসিংহের খাঁজা ট্রেড লিং এর মালিক শাহ খাঁজা মোহাম্মদ রেজাউল হক এ তিনটি এলসিকেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া তিনি দূর্গাপুরের বিজয়পুরে, শেরপুরের নাকুগাঁও এলসিকেন্দ্র স্থাপনের উদ্যোগও গ্রহণ করেন। নিরাপত্তার জন্য এসব এলসিকেন্দ্র সীমান্ত এলাকার ২/৪ কিলোমিটার পর পর নেত্রকোনা সীমান্তে বিজিবি ক্যাম্প আছে।
অন্যদিকে ভারতসীমান্তে বিএসএফ ক্যাম্প রয়েছে। এরই ফাঁকে মোবাইলে কন্টাক্ট করে দ্রত চোরচালান পাঁচার করে পালিয়ে যায় দু-দেশের চোরাকারবারীরা। ফলে বঞ্চিত হচ্ছে দু-দেশের সরকার রাজস্ব হতে।
রামনাথপুর আমদানী ও রপ্তানীকারক (অভ্যন্তরীন) সমবায় লিমিটেড এর সভাপতি আব্দুল ওয়াহাব বলেন, রামনাথপুর সংলগ্ন মহেশখলা নদীপথে ও টাঙ্গুয়ার হাওরপথে স্বদেশীপণ্য ভারতের মেঘালয়ে প্রতিদিন পাচার হচ্ছে। এলসিকেন্দ্র হলে বৈধপথে দুদেশে ব্যবসা চলবে সরকার রাজস্ব আয় করতে পারবে।
রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহেরা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে এ চোরাকারবার চলে আসছে। নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।
কলমাকান্দা থানার চিউটি অফিসার এস আই সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এসব কেন্দ্র বিজিবি ও বিএসএফ নিয়ন্ত্রণ করে। এলসিকেন্দ্র হলে বৈধপথে দুদেশে ব্যবসা চলবে সরকার রাজস্ব আয় করতে পারবে।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed