এমিরেটস যাত্রীদের জন্য দুবাইয়ে ফ্রি হোটেল
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা থেকে ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা দুবাইয়ে যাত্রা বিরতী করলে এমিরেটসের সৌজন্যে ফ্রি হোটেল সুবিধা পাবেন। অক্টোবর ১ থেকে ডিসেম্বর ১০, ২০১৯ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
ইকোনমি ও বিজনেস উভয় শ্রেণীর প্রাপ্ত বয়স্ক যাত্রীদের জন্য অফারটি প্রযোজ্য হবে, তবে যাত্রা বিরতীর সময় নূন্যতম ১০ ঘণ্টা হবে। সেপ্টেম্বর ২৪ থেকে শুরু করে অক্টোবর ৩, ২০১৯ এর মধ্যে বাংলাদেশ থেকে এয়ার টিকিট ক্রয় করতে হবে। অক্টোবর ১ থেকে ডিসেম্বর ১০, ২০১৯ পর্যন্ত ফ্রি হোটেল সুবিধা পাওয়া যাবে তবে নভেম্বর ১৫- ২২ সময়কালটি এই অফারের আওতায় পড়বে না।
এমিরেটসের বাংলাদেশ এরিয়া ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীদেরকে এই আকর্ষণীয় অফারটি গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, “অফারে উল্লেখিত সময়কালটি দুবাইয়ের জন্য শরৎকাল, যখন শহরটির আবহাওয়া অত্যন্ত মনোরম। এসময়টিতে দুবাইয়ে শুরু হয় সামাজিক সিজন, অনুষ্ঠিত হয় বিভিন্ন আকর্ষণীয় ও উপভোগ্য ইভেন্ট ।”
অফারের অধীনে ইকোনমি শ্রেণীর যাত্রীরা রোভ অ্যাট দি পার্ক অথবা রোভ হেলথকেয়ার সিটি হোটেলে এক রাতের জন্য এবং বিজনেস শ্রেণীর যাত্রীরা এড্রেস হোটেল ডাউনটাউন অথবা এড্রেস দুবাই মল হোটেলে দুই রাতের জন্য ফ্রি হোটেল সুবিধা পাবেন। অধিকন্তু বিজনেস শ্রেণীর যাত্রীরা দুবাইয়ে সোফের-চালিত গাড়ীতে ট্রান্সফার সুবিধা লাভ করবেন। প্রাপ্যতা সাপেক্ষে প্রতি টিকেটের বিপরীতে প্রাপ্ত বয়স্ক যাত্রীর জন্য একটি সিংগেল রুম এবং একই সঙ্গে ভ্রমণকারীদের জন্য একটি টুইন শেয়ারিং রুম দেয়া হবে। ১২ বছর বয়সের নিচে হলে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে রুম শেয়ার করতে পারবে। দুবাই ভিসা এই অফারের আওতায় পড়বে না।
ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে অবস্থিত এমিরেটস অফিস অথবা ট্রাভেল এজেন্টদের কাছ থেকে বিস্তারিত জানা যাবে। www.emirates.com/bd ভিজিট করেও প্রয়োজনীয় তথ্য লাভ অথবা টিকিট ক্রয় করা যাবে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে দৈনিক ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে এবং দুবাই থেকে বিশ্বের দেড়শতাধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে।
Related News
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পর্যটন ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলাRead More
ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি
হাবিব সরোয়ার আজাদ: পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জল, সাদা পাথর আর সবুজ পাহাড়-সবRead More



Comments are Closed