সিলেটে ১২৫০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাস্টঘর সুইপার কলোনী এলাকা থেকে ১২৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৭-এপিবিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ পরিদর্শক (নি.) রতন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে ৭ এপিবিএন, সিলেট ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের যৌথ অভিযানে লক্ষণ লাল (২৫) নামের একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া আকাশ লাল (২৫) নামের আরো একজন অভিযানের বিষয়টি টের পেয়ে ১২০০ পিস ইয়াবা রেখে পালিয়ে যায়।
আটক এবং পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসএমপির কোতয়ালী থানায় ২টি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সিলেট এর পরিদর্শক মো. কবিরুল হাসান ও ফণী ভূষণ রায় অভিযানে সহযোগিতা করেন।
Related News
সিলেটে পানির দাবিতে নগর ভবনে ভাঙচুরের অভিযোগ, আটক ৬
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পানির সংকট নিরসনের দাবিতে কলস-বালতি নিয়ে সিটি করপোরেশনেRead More
সিলেটে অ্যাপোলো ডায়াগনস্টিক ও গ্রামীণ হাসপাতালকে জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে সিলেটে বিভিন্নRead More



Comments are Closed