সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খানের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যু নিয়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরব পৌঁছানোর পরপরই সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর জিয়ো নিউজ উর্দূর।
সৌদি সিংহাসনের এ উত্তরাধিকারের সঙ্গে বৈঠকে ইমরান খান অধিকৃত কাশ্মীরের অস্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। উপত্যকাটির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টার অংশ হিসেবে সৌদি সফরে গিয়েছেন তিনি।
এর আগে ইমরান খান সৌদি আরব পৌঁছালে মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
তেল স্থাপনায় হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সৌদির উত্তেজনার মধ্যেই দেশটিতে সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ মুহূর্তে সৌদি আরবে রয়েছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায়ও কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আসবেন ইমরান খান।
Related News
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিনজন পাইলট। তাদের নাম মোজতবাRead More
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More



Comments are Closed