বাউবির এইচএসসির পাসের হার ৪৮.৩৭
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৯ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার শতকরা ৪৮ দশমিক ৩৭ ভাগ। পরীক্ষার্থীরা ফলাফল (GPA) bou.ac.bd Ges Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাবেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে এইচএসসি প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। এতে ৭৭৮৪৯ জন শিক্ষার্থী অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাউবির এইচএসসি প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষায় মোট ৭০,৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৪,২৫১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৬৪০ জন এ, ৪২২৮ জন এ-, ১২২৭৯ জন বি, ১৪১৪১ জন সি এবং ২৯৬৩ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭৪২৫ জন ছাত্র অর্থাৎ শতকরা ৪৫ দশমিক ৫৮ ভাগ এবং ১৬৮২৬ জন ছাত্রী অর্থাৎ শতকরা ৫১ দশমিক ৬৪ ভাগ।
Related News
হার্ভার্ডে ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন কুলাউড়ার শান্তা যাদব
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার লংলা চা বাগানের শ্রমিক লাইনের ছোট্ট একটি ঘরে জন্ম শান্তাRead More
প্রবাসীর সন্তানদের জন্য চালু হলো শিক্ষাবৃত্তি, আবেদন শুরু ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিতে অনলাইনে আবেদন আহ্বান করেছে প্রবাসীRead More



Comments are Closed