নবীগঞ্জে আগুনে ৫ ঘর পুড়ে ছাই
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউপির বনগাওঁ গ্রামে ভয়াবহ আগুনে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এঘটনাটি ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব কিছু পুড়ে ছাই।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বনগাও গ্রামের আব্দুল মজিদের ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে একই পরিবারের ৫টি ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা হলেন- ফুল মিয়া, রশিদ মিয়া, আনোয়ার মিয়া, আব্দুল মজিদ ও শাহ নেওয়াজ।
ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আবু তাহের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রায় ৭০ হাত লম্বা ৫টি রুম বিশিষ্ট বসত ঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ায় প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Related News
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকাRead More
হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার থেকে একসঙ্গে চার শিশু নিখোঁজ হয়েRead More



Comments are Closed