Main Menu

ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত: ট্রাম্প

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন যুক্তরাষ্ট্রের চালানো এক অভিযানে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার সংবাদমাধ্যম গত মাসে গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এক বিমান হামলায় তার নিহত হওয়ার খবর প্রকাশ করে। খবর বিবিসির।

Manual1 Ad Code

হোয়াইট হাউস থেকে দেয়া সংক্ষিপ্ত বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আল কায়েদার শীর্ষ পর্যায়ের সদস্য এবং ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো সন্ত্রাসবিরোধী এক অভিযানে নিহত হয়েছেন।

Manual7 Ad Code

তবে আমেরিকা কখন ওই অভিযান চালিয়েছে তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি।

হামজার বয়স ধারণা করা হয় প্রায় ৩০ বছর। তিনি আমেরিকা এবং অন্য দেশের ওপর আক্রমণ চালানোর ডাক দিয়েছিলেন।

Manual6 Ad Code

দুই বছর আগে আমেরিকা তাকে বিশ্ব সন্ত্রাসী হিসাবে আনুষ্ঠানিকভাবে চিহ্ণিত করে। ব্যাপকভাবে মনে করা হতো, হামজা বিন লাদেন তার পিতা ওসামা বিন লাদেনের সম্ভাব্য উত্তরসূরি।

ফেব্রুয়ারি মাসে আমেরিকার সরকার হামজাকে ধরিয়ে দেয়ার জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। হামজা বিন লাদেনকে মনে করা হতো আল কায়েদার উঠতি নেতা।

আগস্ট মাসে খবর দেয়া হয় যে, গত দুই বছরে কোনো সময়ে এক সামরিক অভিযানে হামজা বিন লাদেন নিহত হয়েছেন এবং ওই অভিযানে আমেরিকা জড়িত ছিল। তবে অভিযানের সুনির্দিষ্ট তারিখ বা সময় স্পষ্ট করে বলা হয়নি।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code