কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত, ৫০ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ কঙ্গোতে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের তানগানইকা প্রদেশের মায়িবারিদি শহরে এ দুর্ঘটনা ঘটে।
কঙ্গোর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।
দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্তৃপক্ষের বরাত দিয়েছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন স্টিভ এমবিকায়ি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed