ছাতকে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ২
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকউপজেলার ভাতগাওঁ ইউনিয়নের হায়দরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত দশটার দিকে হায়দরপুর বাজারে ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম সুজন মিয়া (৩২) ।
এ ঘটনায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুইজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, হায়দরপুর গ্রামের মোঃ আম্বর আলী ছেলে হায়দরপুর বাজারের ব্যবসায়ী মোঃ সুজন মিয়া বুধবার রাত ১০টার দিকে বাজার সংলগ্ন রাস্তার উপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এ সময় একই গ্রামের ফবিউল মিয়া ও ফেরদৌস মিয়া হাতে থাকা টর্চলাইট দিয়ে আঘাত করে সুজন মিয়াকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
এসময় সুজনের আর্তচিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মারা যান।
সিলেট জেলা যুবলীগ নেতা ও নিহতের আত্মীয় কবিরুল ইসলাম কবির জানান, উদীয়মান ব্যবসায়ী সুজন মিয়াকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছি। তাঁকে বাঁচাতে আমরা আপ্রাণ চেষ্টা করেছি।
এ ঘটনায় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব অভিযান চালিয়ে গ্রামবাসীর সহায়তায় লিলু মিয়ার ছেলে ফেরদৌস (১৮) এবং আম্বর আলীর ছেলে ফবিউল ওরফে ফইবুলকে আটক করেছেন।
জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নির্মল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed