অস্ত্র ও মাদক মামলায় পিযুষ কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পীযুষ কান্তি দে-কে তিন সহযোগীসহ বুধবার রাতে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাদেরকে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, পীযুষের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলায় দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও তিনটি রামদা জব্দ দেখানো হয়েছে। এছাড়া তার কাছ থেকে ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনেও মামলা দায়ের করা হয়েছে।
ওসি বলেন, মামলায় তার সঙ্গে আটক তিন সহযোগীকেও গ্রেফতার দেখানো হয়েছে। তারা হলেন- বাপ্পা পাল, মন্টি রায় এবং জুয়েল।
ওসি জানান, মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ পাঠালে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed