Main Menu

ডেঙ্গুতে মারা গেলেন উপজেলা চেয়ারম্যানের স্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা বেবী (৩২) মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বেবী রুমা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী। উপজেলার সদর ইউনিয়নের সিংগুমপাড়ার বাসিন্দা তারা।

বেবীর পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন বেবী। একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয় তাঁকে। পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

Share





Related News

Comments are Closed