Main Menu

ফেঞ্চুগঞ্জে নানা বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মুন্নী বেগম (১০) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদেদেউলী চান্দেরবান এলাকায় নানার বাড়িতে টেলিভিশনের ক্যাবল বিদ্যুতের বোর্ডে লাগাতে গিয়ে তার মৃত্যু হয়।

নিহত মুন্নী উপজেলার দিনপুর আটঘর গ্রামের ছলকু মিয়ার কন্যা।

স্বজনের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই নিজ বাড়ীতে দাফনের উদ্যাগ নেয়া হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed