Main Menu

ত্রিশালে ট্রাকচাপায় দুই পথচারী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে বেপরোয়া একটি ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সাইনবোর্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু মিয়া (৫০) ও আলাউদ্দিনের (৭০) বাড়ি ত্রিশাল উপজেলার নারায়নপুর গ্রামে। সকালে সাইনবোর্ড বাজার থেকে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে ময়মনসিংহগামী ওই খালি ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় রাস্তায় থাকা ফজলু ও আলাউদ্দিন ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যায়।

পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed