২০২০ থেকে পাবলিক ভার্সিটিতে সমন্বিত ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২০২০ সাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদের মৌখিক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এসময় মন্ত্রী জানান, ইতোমধ্যে সরকার কর্তৃক দেশের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করার কাজ চলমান রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি শিক্ষা প্রাধ্যন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা আগামী ৩০ নভেম্বরে অনুষ্ঠিত হবে। আশা করা যায়, ২০২০ সাল থেকে সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যাংক ড্রাফট বিষয়ে করা নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যাংক ড্রাফটের মাধ্যমে গ্রহণীয় অর্থ মওকুফ করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed