Main Menu

রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এ পদে রওশন এরশাদের নাম ঘোষণা করেছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রওশনের গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলন করে রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের অবর্তমানে কো-চেয়ারম্যান সর্বোচ্চ পদে যাবেন। রওশন এরশাদ হলেন দলের প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান ছিলেন। ওই হিসেবে রওশন এরশাদই দলের মূল দায়িত্বে থাকবেন। জি এম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে আমরা মানি না।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ২৫ এমপির উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া টিপু, লিয়াকত হোসেন খোকা, সেলিম ওসমান, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু।

Share





Related News

Comments are Closed