১০ টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : সাধারণ রোগীদের মতো দশ টাকার টিকিট কেটে ডাক্তারকে চোখ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ডাক্তারকে চোখ দেখান তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।
এর আগেও নিজে টিকিট কেটে চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা।
২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন শেখ হাসিনা।
এরপর গেল এপ্রিলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেই চোখের চিকিৎসা নিয়েছিলেন প্রধানমন্ত্রী।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed