ওসমানীনগরের হাজীপুর সড়কের বেহাল দশা
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরের কাগজপুর-বড় হাজীপুর সড়কের বেহাল দশার কারণে সড়ক থাকা সত্তেও পায়ে হেটেই চলাচল করছে ন এলাকাবাসী।
ভোটের সময় সবাই আমাদের কাছে আসেন। ভোটের পরে কাউকে আর দেখি না। আমাদের রাস্তা খারাপ, চলাচল করতে পারি না দেখার কেউ নেই । এভাবেই কথাগুলো বললেন ওসমানীনগরের কোণাপাড়া গ্রামের আনসার আলী।
জানা যায়, প্রায় একযুগ পূর্বে ওসমানীনগরের কাগজপুর-বড়হাজীপুর ৪ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়। কাগজপুর, ঈশাগ্রাই, পশ্চিম গ্রাম, মাইজগাঁও, কোণাপাড়া এবং হাজীপুর গ্রামের লোকজন এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু পাকাকরণের পর থেকে এখন পর্যন্ত সড়কটি সংস্কার না হওয়ায় কার্পেটিং ও বিটুমিন উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। সড়কের বেহাল দশার কারণে সড়ক দিয়ে কোন যানবাহনও চলতে চায়না। এতে পাকা সড়ক থাকা সত্তে¡ও পায়ে হেটে চলতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণকে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় পুরো সড়কের কার্পেটিং ও বিটুমিন উঠে গেছে। ৪ কিলোমিটার সড়ক জুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। খানাখন্দ গুলোতে জমে রয়েছে বৃষ্টির পানি। সড়কে কোন যানবাহন নেই। ফলে নারী-পুরুষরা পায়ে হেটেই চলাফেরা করতে হচ্ছে।
স্থানীয় কলেজ শিক্ষার্থীবায়োজিদুর রহমান ক্ষুভের সাথে বলেন, নির্বাচনের সময় সবাই প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন আসে যায় একই রকম পড়ে থাকে শুধু আমাদের সড়কটি।
মোঃ কাওছার মাহমুদ নামের আরো এক শিক্ষার্থী বলেন, আমি মৌলভীবাজার সরকারি কলেজে পড়ি। ভাঙা সড়ক দিয়ে যানবাহন চলাচল না করায় প্রতিদিন তিন কিলোমিটার সড়ক হেটে মহাসড়কে উঠি আবার ৩ কিলোমিটার হেটে বাড়িতে ফিরি।
কোণাপাড়া গ্রামের অটো রিকশা চালক সায়েদ মিয়া বলেন, অসংখ্য গর্ত থাকায় যানবাহন উল্টে যাওয়ার ভয় থাকে। তাই আমরা এই সড়কে গাড়ি চালাতে ভয় পাই।
সাদীপুর ইউপি চেয়ারম্যান আবদুর রব বলেন, সড়কটি কোনদিনও সংস্কার হয়নি। যার কারণে যান চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।
এব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবু সাঈদ বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। আগামী অর্থবছরে সড়কটির কাজ হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed