বড়লেখায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় নাজমা বেগম (১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মুছেগুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজমা মুছেগুল গ্রামের আব্দুল আলীর মেয়ে। তিনি নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে এবছর এইসএসসি পরীক্ষায় পাশ করেছেন।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে নাজমা বেগম খাবার খেয়ে ঘুমিয়ে যান। শুক্রবার ভোরে তিনি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠেন। নামাজ শেষে পরিবারের সবার অগোচরে ঘরের পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শুক্রবার সকাল ১০টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় নাজমার লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে বেলা আড়াইটায় লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত নাজমার পরিবার জানিয়েছে, তাদের পরিবারে আত্মহত্যার একটা ট্রেডিশন আছে। নাজমার বড় ভাইও বিষপানে আত্মহত্যা করেছেন। সে কারণে সেও আত্মহত্যা করতে পারে। প্রাথমিকভাবে আত্মহত্যার অন্য কোনো কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed