বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ১৭ বছরের এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একমাস অন্যত্র আটকে রেখে ধর্ষণ করেছে প্রেমিক। অবশেষে প্রেমিকের হাত থেকে পালিয়ে এসে থানায় মামলা করেছে ধর্ষণের শিকার ওই তরুণী। পুলিশ প্রেমিককে (২৫) আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, আটক ওই প্রেমিক ও প্রেমিকার বাড়ি একই এলাকায়। সেই সুত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর বাড়ির সবার অজান্তে গত ১৮ জুলাই সকালে ওই কিশোরীকে প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে পালিয়ে নিয়ে যায় রাজনগর উপজেলার কদমহাটায় তাঁর আত্মীয়ের বাড়িতে। এরপর প্রতিদিন প্রেমিক ওই কিশোরিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করতো। একপর্যায়ে বিয়ের কথা বলায় প্রেমিক বিষয়টি এড়িয়ে চলে। প্রায় একমাস পর ২১ আগস্ট ওই প্রেমিক যুবক বাজারে গেলে কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে আসে ওই তরুণী। পরে বাবাকে সাথে নিয়ে কুলাউড়া থানায় এসে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত প্রেমিককে আটক করতে সক্ষম হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. হারুনুর আল রশীদ জানান, অভিযুক্ত প্রেমিককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed