বিশ্বনাথে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি রেষ্টুরেন্ট সহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।
অভিযানে রেষ্টুরেন্ট পরিস্কার পরিছন্ন না থাকা, কর্মচারীরা গ্লাভস ব্যবহার না করে খাবার পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ভোজনঘর রেষ্টুরেন্ট ও বিসমিল্লাহ তান্দুরী রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা এবং পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় মাহিম ট্রেডার্সকে ২ হাজার টাকা ও আফতাব আলী অটো রাইচ মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed