বিয়ানীবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বিয়ানীবাজার সংবাদদাতা: সিলেটের বিয়ানীবাজারে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিনহাজ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাথিউরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মিনহাজ উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।
জানা যায়, গত ১৪ আগস্ট সকালে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে মিনহাজ তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। দীর্ঘ সময় ওই স্কুল ছাত্রীর কোন সন্ধান না পাওয়ায় তার পরিবারের সদস্যরা খোঁজতে বের হন। পরে স্কুল ছাত্রীর বড় বোন মিনহাজের ঘর থেকে তাকে বেরিয়ে আসতে দেখে। পরে ঘটনাটি জানাজানি হলে মিনহাজ তার নিজ ঘর থেকে পালিয়ে যায়।
পরে ওই স্কুল ছাত্রীকে তার পরিবারের সদস্যরা বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।
এ ঘটনার ৩দিন পর গত ১৭ আগস্ট নির্যাতনের শিকার ছাত্রীর বড়ভাই আমিন উদ্দিন বিয়ানীবাজার থানায় মিনহাজ হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের দু’দিন পর পুলিশ মিনহাজকে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল হক জানান, অভিযুক্ত যুবকে মঙ্গলবার রাতে মাথিউরা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed