২১ আগস্ট সিলেটে আওয়ামীলীগের কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক : ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয়, জঘন্য ও বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচীতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, উপজেলা, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed