Main Menu

সিলেটে এইচএসসিতে পাশ করেছে আরো ১৪ জন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষাবোর্ডে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা পুন:মুল্যায়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে বোর্ডের ওয়েব সাইটে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবীর আহমদ স্বাক্ষরিত এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল সুত্রে জানা গেছে, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা পুন:মুল্যায়নের জন্য আবেদন করা প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ বেড়েছে ৬টি। আর অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ১৪ জন শিক্ষার্থী।

এরআগে গত ১৭ জুলাই এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল। এতে পাসের হার ছিল ৬৭.০৫ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ১০৯৪।

Share





Related News

Comments are Closed