Main Menu

প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের আত্নহনন!

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে অন্যত্র প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বদরুল মিয়া (২২) নামের এক প্রেমিক। তিনি উপজেলার উত্তর কালনীরচরের নুরুজ্জামানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে বদরুল মিয়ার নানার বাড়ির বসতঘর থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।

ওসমানীনগর থানার এসআই সাইফুল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেন। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- প্রেমের কারণেই আত্মহত্যা করেছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উত্তর কালনীরচর গ্রামের সুহলে মিয়ার বাড়ির গৃহকর্মী হিসেবে থেকে কাজ করতেন বদরুল। এক আত্মীয় মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার ছিল তার প্রেমিকার বিয়ে। প্রেমিকার অন্যত্র বিয়ের বিষয়টি মেনে নিতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি।

Share





Related News

Comments are Closed