ফেনীতে পিকনিকের বাস দূর্ঘটনায় নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর লেমুয়ায় কক্সবাজারগামী একটি বাস দুর্ঘটনায় পতিত হয়ে অনন্ত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে প্রাইম পরিবহনের বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার বিবৃতি দিয়ে দুর্ঘটনায় আহত রুমা আক্তার নামের এক বাসযাত্রী বলেন, ঢাকা থেকে বুধবার দিবাগত রাত ২টায় রওনা দেই আমরা। এর মধ্যে হাইওয়েতে একটি রেস্তোরাঁয় সবাই নাস্তা করে আবার বাসে উঠে পড়ি। এক পর্যায় প্রায় সবাই ঘুমিয়ে পড়ি। আমাদের ঘুমের মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed