ঈদগাহের টাকা নিয়ে সাবেক ইউপি মেম্বার খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ঈদগাহের টাকা গচ্ছিত রাখা নিয়ে বিরোধের জের ধরে হামলায় সাবেক ইউপি মেম্বার নিহত হয়েছেন।
ঈদের দিন সোমবার (১২ আগস্ট) সংঘর্ষে আহত হওয়ার পর মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে উক্ত ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার মন্দরী গ্রামের ঈদগাহে ঈদের দিন উঠানো টাকা গচ্ছিত রাখা নিয়ে সাবেক ইউপি মেম্বার সোলায়মান মিয়া এবং নিয়ামত উল্লাহর মাঝে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
এ সময় তাদের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে উঠলে তাৎক্ষণিক উপস্থিত মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঈদের জামাত শেষে বাড়ি ফেরার পথে নিয়ামত উল্লাহর পক্ষের লোকজন সাবেক ইউপি মেম্বার সোলায়মান মিয়ার উপর চড়াও হয়।
তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এ সময় তা থামাতে গেলে আরও অন্তত ৫ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় সোলায়মান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অস্থায় মঙ্গলবার তিনি মারা যান।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে থমথমে অবস্থা বিরাজ করে। খবর পেয়ে ওই গ্রামে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়।
বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed