সিলেটের শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ঈদের প্রধান জামাত নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটায় অনুষ্ঠিত এই প্রধান জামাতে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন। এই জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন।
এর আগে ওয়াজ করেন হাফেজ মাওলানা মুফতি ওলিউর রহমান। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শাহী ঈদগাহে বরাবরের মত এবারও লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। মূল ঈদগাহ ছাড়িয়ে ঈদগাহ পার্শ্ববর্তী সড়কেও ঈদের নামাজ আদায় করেন লোকজন।
সিলেটের ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত সকাল সাড়ে ৮টায় দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। একই সময়ে শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ মাছিমপুরেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট কালেক্টরেট মাঠ, জজকোর্ট জামে মসজিদ, টিলাগড় শাহ মদনী ঈদগাহ ময়দান, ডাক বাংলা রোড নবাবী জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল।
তাছাড়া নগরীর কুদরত উল্যাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম ঈদ জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা ও তৃতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। এ ছাড়া জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া মহানগরীর ২৭টি ওয়ার্ডে বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে এবং জেলার ১২টি উপজেলায় স্থায়ী-অস্থায়ী সহস্রাধিক ঈদগাহ ও মসজিদে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করে একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং বাড়ি ফিরে পশু কুরবানী দেন।
তথ্যমতে, এবার সিলেট নগরের ২৪৪টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট জেলার ১০৬৫টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত আদায় করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed