Main Menu

ঈদের দিনে আল আকসা মসজিদে হামলা

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে অবস্থিত ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের পুলিশ। আজ রোববার ফিলিস্তিনের মুসলিমরা ঈদ-উল-আজহা পালন করছেন। হাজারো ফিলিস্তিনি মুসলিম আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করছিলেন। নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলের পুলিশ।

ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঈদের দিনে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এই হামলায় ডজন খানেক মানুষ আহত হয়েছেন।

Manual5 Ad Code

এএফপির প্রতিবেদন অনুযায়ী, আল আকসা মসজিদে ইসরায়েলের পুলিশ অতর্কিতে হামলা চালায়। মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ডজন খানেক মুসল্লি আহত হয়েছেন। তবে সংখ্যাটা কত তা নিশ্চিত করে জানায়নি তারা।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের ফিলিস্তিন শাখা জানিয়েছে, ঠিক কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। রোববার ফিলিস্তিনের মুসলিমরা ঈদ উল আজহা পালন করছেন। হাজারো ফিলিস্তিনি মুসলিম আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করছিলেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code