দিরাইয়ে দোকানে চুরি, ৪ লাখ টাকার মাল লুট
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই পৌর শহরের হাইস্কুল রোডস্থ বসন বিপণীতে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, দোকানঘরের চালের টিন কেটে এ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা এ সময় দোকানে থাকা সিগারেট, ক্যাশ কার্ড, নগদ অর্থসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বসন বিপণীর নোভা স্টোরের স্বত্বাধিকারী শাহ আলম জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১১টার দিকে দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যান তিনি। শনিবার সকাল ৯টার দিকে দোকান খুলে দেখেন মালামাল এলোমেলো এবং দোকানঘরের টিনের চাল কাটা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে নিয়মিত পাহারাদার থাকা সত্ত্বেও ব্যস্ততম এলাকায় বসন বিপণীতে এমন চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
খবর পেয়ে দিরাই থানার ওসি কে এম নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, চুরির ঘটনার সাথে সম্পৃক্তদের খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed